
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মালবাহী গাড়ীর ধাক্কায় স্থানীয় মেম্বার ও আওয়ামীলীগ নেতাসহ আহত হয়েছে ৩ জন। ১৭ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে দশটার দিকে ঈদগাঁও ইউনিয়নের দক্ষিণ মেহেরঘোনা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা উদ্ধার করে আহতদের হাসপাতালে পাঠিয়েছে।
আহতরা হলেন ঈদগাঁও দক্ষিণ মাইজ পাড়া এলাকার মৃত নজির আহমদের পুত্র এবং কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যানের ছোট ভাই ও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজান মোহাম্মদ আয়ুব, ৩ নং ওয়ার্ডের মেম্বার ও ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি নুরুল হক সহ আরো একজন আহত হন।
কমিউনিটি পুলিশ নেতা মাহবুব জানান, আহত তিনজনই মোটর সাইকেলযোগে বাজার থেকে বাড়ি ফিরছিল প্রথিমধ্যে চকরিয়ামূখী একটি মালবাহী ছাঁরপোকা বেপরোয়া গতিতে এসে তাদের ধাক্কা দেয়। এ সময় তারা শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।
এলাকাবাসীরা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে দ্রুত ঈদগাঁওস্থ একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে প্রেরণ করে তাদেরকে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.