সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে সড়ক দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু

ঈদগাঁওতে সড়ক দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

চট্টগ্রাম-কক্সবাজার সড়কের ঈদগাঁও বাসস্টেশনে সী-লাইন সার্ভিসের ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়েছে। সে বর্ণিত ইউনিয়নের ভুতিয়া পাড়া এলাকার সেলিম উদ্দীন প্রকাশ শিমুলের স্ত্রী শাহেনা আক্তার। ২৩ মার্চ সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে বাসস্টেশনের দরগাহ গেইট এলাকায়।

সূত্র মতে, ঘটনার সময় নিহত শাহেনা আক্তার রাস্তার এক পাশে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিল। ওই সময় বেপরোয়া গতিতে আসা সী-লাইন সার্ভিস গাড়ী নং কক্সবাজার চ ১১-০০৩৬ তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ঈদগাঁওস্থ একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক হওয়ায় সদর হাসপাতালে প্রেরণ করে। সেখানে নেওয়ার পথে মৃত্যু হয়। শাহেনা বৈবাহিক জীবনে ৪ সন্তানের জননী বলে জানা যায়।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. খায়রুজ্জামান এবং স্থানীয় এমইউপি কামাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.