এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলা ঈদগাঁওতে হাম-রুবেলা ক্যাম্পেইন অনষ্টিত হয়। এ নিয়ে শিশুদের মাঝে উচ্ছ্বাস দেখা দিয়েছে।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ঈদগাঁও ইউনিয়নের মধ্যম মাইজ পাড়াস্থ এক বাড়ীতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচী শুরু হয়।
হাম নির্মূল ও রুবেলা নিয়ন্ত্রণে এই ক্যাম্পেইন চলাকালে ৯ মাস থেকে ১০ বছরের নিচে শিশু দেরকে টিকা দেয়া হচ্ছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনামুখর পরিবেশে এ টিকা কার্যক্রম চলে। পাড়া মহল্লার শিশুসহ স্থানীয় মাদ্রাসায় পড়ুয়া ছোট ছোট শিক্ষার্থীরা হাম রুবেলা টিকায় অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন, ঈদগাঁও রিপোর্টার্স সোসাইটির সাবেক সভাপতি ও বিএমএসএফ ঈদগাঁও থানা শাখা সাধারন সম্পাদক এম আবু হেনা সাগর, সহকারী স্বাস্থ্য পরিদর্শক পূর্নেন্দু, স্বাস্থ্য সহকারী শাহেনা আক্তার, আবু তালেব, শিক্ষক শফিসহ আরো অনেকে।
যথাযথ স্বাস্থ্যবিধি মেনে হাম-রুবেলা ক্যাম্পেইনটি পরিচালিত হয় বলে জানিয়েছেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.