সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওতে হিন্দু সম্প্রদায়ের মাঝে রাতে বাড়ী বাড়ী গিয়ে ত্রাণ বিতরণ

ঈদগাঁওতে হিন্দু সম্প্রদায়ের মাঝে রাতে বাড়ী বাড়ী গিয়ে ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

করোনা ভাইরাস আতংকে কর্মহীন অসহায়, হতদরিদ্র হিন্দু সম্প্রদায়ের মাঝে রাতে বাড়ী বাড়ী গিয়ে ত্রাণ দিলেন ঈদগাঁও ডায়াবেটিস কেয়ার সেন্টার ব্যবস্থাপনা পরিচালক ডা: মো: ইউসুফ আলী।

৭ই এপ্রিল সন্ধ্যায় ত্রান নিয়ে ঈদগাঁওর চৌধুরী পাড়া, জালালাবাদের জলদাশ পাড়া, ইসলামাবাদের পূর্ব বোয়ালখালী জেলে পাড়া, হিন্দু পাড়ায় গরীর, অসহায়দের মাঝে ত্রাণ সহায়তা স্বরূপ খাদ্রসামগ্রী বিতরণ করা হয়েছে।

অসহায়রা এসব নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পেয়ে খুশি হন। ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন, সদর কমিউনিটি পুলিশের নির্বাহী সদস্য এম আবুহেনা সাগর, নিখিল কান্তি দাশ, আশীষ কান্তি দাশ, সুকান্ত দাশ প্রিয়লালসহ আরো অনেকে।

উল্লেখ্য, প্রায় দুই সপ্তাহ ধরে করোনায় কর্মহীন হয়ে ঘরবন্দি হয়ে পড়েছেন মানুষরা।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.