সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / ঈদগাঁওতে হেভিওয়েট প্রার্থী ছোটন রাজা ব্যাপক গণসংযোগ

ঈদগাঁওতে হেভিওয়েট প্রার্থী ছোটন রাজা ব্যাপক গণসংযোগ

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদরের ভাইস চেয়ারম্যান প্রার্থী তরুণ প্রজন্মের আস্তার প্রতীক ছোটন রাজা টিউবওয়েল নিয়ে বৃহত্তর ঈদগাঁওতে নির্ঘুম ও বিরতিহীন নিবার্চনী প্রচারণা অব্যাহত রেখেছে। টিউবওয়েল মার্কার সমর্থনে বিশাল এলাকার নানা স্থানে মতবিনিময়, উঠান বৈঠক করে চলছে। তিনি ঈদগাঁও, জালালাবাদ, ইসলামাবাদ, ইসলামপুর, পোকখালী, চৌফলদন্ডী এবং ভারুয়াখালী ইউনিয়নের প্রত্যান্ত গ্রামাঞ্চলে নিবার্চনী প্রচারণায় মাঠে নেমেছে কোমর বেঁধে। তিনি সকলের কাছে দোয়াও চেয়েছেন।

সদর আ,লীগের সাবেক সম্পাদক ও মুক্তিযোদ্ধা মরহুম এসটিএম রাজার সন্তান পিতা মাতা হারা এতিম আমজাদ হোসেন ছোটন রাজাকে কাছে পেয়ে খুশিতে উৎফুল্ল হয় ভোটার সমাজ। প্রবীন মুব্বীরাও রাজা মিয়ার ছেলে ছোটনকে পেয়ে বুকে জড়িয়ে ধরতেও চোখে পড়ে। এবার ভোটারেরা প্রিয় প্রার্থী ছোটনকে টিউবওয়েল প্রতীক ভোট দিয়ে জয়যুক্ত করবে বলেও আশ্বস্থ করে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর, সাধারণ মানুষের পরম বন্ধু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ছোটন রাজা নিবার্চনী প্রচার প্রচারণায় এগিয়ে রয়েছে। নিবার্চনে বর্তমান সময়ে ফ্যাক্টরে পরিনত হয়ে পড়েছেন ছোটনই।

সকাল থেকে দুপুর, বিকাল থেকে সন্ধ্যা পেরিয়ে গভীর রাত অবধি গ্রামীণ জনপদের ভোটারদের কাছে গিয়ে দোয়া চেয়ে চষে বেড়াচ্ছেন গ্রামীন জনপদে। তরুণ নেতার কাছে সাড়া দিচ্ছে মানুষ ছোটন বিভিন্ন সামাজিক, ক্রীড়া, সাংস্কৃতিক, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত রয়েছেন।

Share

Leave a Reply

x

Check Also

ঈদগাঁওতে ভোটারদের দ্বারে দ্বারে আবু তালেব : জনতার ভালবাসায় সিক্ত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আবু তালেব গ্রামীণ জনপদে ...

Portrait of a professional, showcasing contact details and role information.