
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
সারাদেশের ন্যায় কক্সবাজার জেলা সদরের ঈদগাঁওতেও ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে। উৎসব মুখর পরিবেশে ৯ ফ্রেরুয়ারী শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।
প্রাপ্ত তথ্য মতে, সদরের বৃহত্তর ঈদগাঁওর ছয় ইউনিয়নে ১৪৪টি টিকা কেন্দ্রে এ প্লাস ক্যাম্পইন শিশুদের টিকা খাওয়ানো হয়। এক ইউনিয়নে ২৪টি করে কেন্দ্র ছিল। কেউ আসছে মায়ের সাথে, কেউবা ফুফুর সাথে, আবার কেউ আসছে পিতার সাথে বাচ্চারা। সবমিলিয়ে গ্রামাঞ্চলে উৎসব মুখর এ ক্যাম্পেইন চলে সকাল থেকে বিকেল পর্যন্ত।
তবে জালালাবাদ ২নং ওর্যাড়ের সুপারভাইজার ডা: আবুল বশর জানান সুষ্ঠু, সুন্দর এবং ঝাঁকজমক পরিবেশে ভিটামিন এ প্লাস ক্যাম্পইন সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য যে, স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য মতে, জেলায় স্থায়ী ৯টি, অস্থায়ী ১৮৪০টি, ভ্রাম্যমাণ ২৭টি ও অতিরিক্ত ৭৫টি টিকাদান কেন্দ্র রয়েছে। সব মিলিয়ে ১৯৫২টি কেন্দ্রে ২৩৫ জন স্বাস্থ্য সহকারী কাজ করেছে। এছাড়া ২১১ জন পরিবার কল্যাণ সহকারী, ৫৪০৭ জন স্বেচ্ছাসেবক, ২১৯ জন তত্ত্বাবধায়ক নিয়োজিত ছিল।
অন্ধত্বের হার কমানো ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার লক্ষ্যে প্রতি বছর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচি গ্রহণ করে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.