সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁওতে ২০ মাসের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

ঈদগাঁওতে ২০ মাসের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদরের ঈদগাঁও থেকে বিশ মাসের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। ২০ জানুয়ারী সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঈদগাঁও বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মিজানুর রহমান ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদ এলাকার আবু তাহেরের পুত্র বলে জানা গেছে। পুলিশ সূত্র মতে, গ্রেফতারকৃত মিজানুর রহমানের বিরুদ্ধে পারিবারিক আদালতে সি.আর ৬৩/১২। মামলার সাজা নিয়ে সে আত্মগোপনে ছিল।

গোপন সূত্রে খবর পেয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ ভূঁইয়ার নির্দেশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। উক্তদিনই তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.