সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁওতে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

ঈদগাঁওতে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

ফাইল ফটো

 

নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :

কক্সবাজারের ঈদগাঁওতে ৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করে র‌্যাব-১৫, কক্সবাজার।

 

উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ী ওয়াহেদর পাড়া আছদ আলী কোম্পানি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে এ অভিযান চালানো হয়।

 

একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্যসহ স্টার লাইন পরিবহনের বাসযোগে (রেজিঃনং-ঢাকা-মেট্রো-ব-১২-২৫৪২) চট্টগ্রাম হতে কক্সবাজার আসছিল। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। অভিযানে গাড়িতে অবস্থানরত এক ব্যক্তির হেফাজতে থাকা ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

র‌্যাব-১৫, কক্সবাজারের অতিঃ পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবুল কালাম চৌধুরী গতকাল ২৯ জুলাই জানান, গ্রেফতারকৃত মোঃ মনু মিয়া (২৪) কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া ঘোনার পাড়ার মৃত দুদু মিয়ার পুত্র।

 

উদ্ধারকৃত গাঁজাসহ আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.