
বার্তা পরিবেশক :
কক্সবাজার জেলা সদরের বৃহত্তর ঈদগাঁওবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান, সদর উপজেলা কমিউনিটি পুলিশের নির্বাহী সদস্য, ঈদগাহ রিপোর্টার্স সোসাইটির সাবেক সভাপতি, ঈদগাঁও ২নং ওয়ার্ড় আ,লীগ সাবেক সাধারণ সম্পাদক, ঈদগাঁও ইউনিয়ন যুবলীগ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগর।
তিনি শুভেচ্ছা বার্তায় বলেন, রমজানের একমাস সিয়াম সাধনার পর মহান আল্লাহ রাব্বুল আলা মীনের পক্ষ থেকে বান্দাদের জন্য ঈদুল ফিতর হল পুরস্কার স্বরূপ। তাই শাওয়ালের চাঁদ আমাদের মাঝে নিয়ে আসে খুশি ও আনন্দের। পবিত্র ঈদুল ফিতর ধনী-দরিদ্র, উঁচু-নিঁচুর ভেদাভেদ ভুলে সকল মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দান করেন। বৈশ্বিক করোনার ভয়াবহ সংক্রমণে মানুষ আজ দিশেহারা। ঠিক সে সময়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের দ্বারে স্বমাগত। এবারের ঈদ অন্য সময়ের চেয়ে একটু ভিন্ন। অনেকে আজ ঘরবন্দি মানবেতর জীবন যাপন করে যাচ্ছেন। এই ঈদে বিত্তবানরা দু:স্থ, দরিদ্র মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিবেন এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি। পাশাপাশি ঈদুল ফিতরের সালাত আদায়, ঈদ উদযাপনে স্বাস্থ্য বিধি এবং সামাজিক দুরত্ব মেনে চলার প্রতিও সকলকে অনুরোধ জানিয়েছেন। ঈদগাঁওবাসীকে ঈদের অনাবিল শুভেচ্ছাসহ ঈদ মোবারক।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.