সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওর অধ্যাপক দিদারের মাতা সৌদি আরবে ইন্তেকাল : শোক প্রকাশ

ঈদগাঁওর অধ্যাপক দিদারের মাতা সৌদি আরবে ইন্তেকাল : শোক প্রকাশ


নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

ইউনিয়ন ব্যাংক ঈদগাঁও শাখার ম্যানেজার শফিকুল ইসলাম ও কক্সবাজার সিটি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক দিদারুল ইসলামের মাতা নুর জাহান পবিত্র সৌদি আরবে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি জেলা সদরের ঐতিহ্যবাহী এলাকা ঈদগাঁও ইউনিয়নের উত্তর মাইজপাড়ার মরহুম হাজী আবদুর রশিদের স্ত্রী।

সূত্র মতে, গত ১ আগষ্ট পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে মেজ ছেলে মোহাম্মদ রফিকুল ইসলামকে সাথে নিয়ে সৌদি আরব যান। সেখানে ৩০ আগষ্ট বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মৃত্যুবরণ করেন।

এদিকে তাঁর মৃত্যুতে শোক সমপ্ত পরিবাবের প্রতি সমবেদনা সহ শোক প্রকাশ করেন – অধ্যাপক দিদারুল ইসলামের মাধ্যমিক স্কুল জীবনের বন্ধু মহল।

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০০২ সালের পক্ষে সংবাদকর্মী এম আবুহেনা সাগর, ব্যবসায়ী গফুর আলম, মুফিজ উদ্দিন, রমিজ উদ্দিন, শিক্ষক আনিছুর রহমান, আবু মুছা আনসারী, কাইয়ুম উদ্দিন, ছাত্রনেতা নওশাদ মাহমুদ, প্রবাসী সেলিম উল্লাহ, ব্যংকার মামুনর রশিদ, আশেক মাহমুদসহ আরো অনেকে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.