
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুরের এক লবণ কারখানা থেকে ইয়াবাসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা ইসলামপুরের ইসমত আলী ভুট্টো ও তারেকুর রহমান।
৮ জুলাই (শনিবার) রাতে উপজেলার লবণ শিল্প এলাকা ইসলামপুরের হাজী সল্ট ইন্ডাস্ট্রিজ নামের এক লবণ কারখানায় এ অভিযান পরিচালনা করেন ঈদগাঁও থানা পুলিশ।
জানা যায়, গভীর রাতে মাদক সেবনের সংবাদ পেয়ে ঐ স্থানে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে ইয়াবা পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়। পরে কারখানাটি ঘেরাও করে তাদেরকে আটক করা হয়। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে ৪৫ পিস ইয়াবা উদ্ধার করেন।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: গোলাম কবির জানান, মাদক সেবনে জড়িত সন্দেহে তিন জনকে আটক করেছে। পরে জিজ্ঞাসাবাদ শেষে একজনকে ছেড়ে দেয়া হয়। পলাতক একজনসহ তিনজনকে আসামি করে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.