এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদরের ঈদগাঁওর কালিরছড়া থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে চার সন্তানের জননী। ঐ নারী ইউনিয়নের কালিরছড়া শিয়াপাড়া এলাকার আলী হোছেনের স্ত্রী বলে জানা যায়।
৩ আগষ্ট দুপুর দুইটার দিকে নিজ বাড়ী থেকে মরদেহ উদ্ধার করা হয়। তবে স্থানীয় সূত্রে মতে, দুপুরের দিকে নিহত শামশুন নাহার নিজ বাড়ীর টিনের ভীমের সাথে উড়না পেঁছিয়ে আত্মহত্যা করে। পরে বিষয়টি পরিবারের অপরাপর সদস্য দেখতে পেয়ে চিৎকার দেয়। তাদের শোর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশকে খবর দেয়।
এদিকে তদন্ত কেন্দ্রের এসআই শাহাজ উদ্দীনের নেতৃত্বে এক দল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার পুর্বক সুরহতাল রিপোর্ট তৈরী করে পুলিশ তদন্ত কেন্দ্র নিয়ে আসে। অন্যদিকে তদন্ত কেন্দ্রের এসআই শাহাজ উদ্দিন ও ওয়ার্ড মেম্বার মাহমুদুল হাসান মিনার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। বর্তমানে মৃতদেহ পুলিশ হেফাজতে রয়েছে। তবে কি কারনে আত্মহত্যা করেছে এখনো তা জানা যায়নি।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.