নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজারের ঈদগাঁওতে এক বসতবাড়ীতে চুরির ঘটনা ঘটেছে। এতে চোরেরা স্বর্ণালঙ্কারসহ নগদ টাকা নিয়ে পলায়ন করার খবর পাওয়া গেছে।
জানা যায়, ১ সেপ্টেম্বর বিকেল তিনটার দিকেই ঈদগাঁও ইউনিয়নের চাঁন্দেরঘোনা নামার পাড়ার প্রবাসী সুলতান আহমদের পরিবারের সব লোকজন দাওয়াতে গিয়েছিল। সেখানে থেকে রাত ৮ টায় বাড়ীতে এসে দেখে দরজার তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ মূল্যবান জিনিস নিয়ে পলায়ন করে চোরেরা।
পরে খবর পেয়ে সাবেক মেম্বারসহ পুলিশ কর্মকতা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে সাবেক মেম্বার সেলিম সিরাজীর সাথে কথা হলে তিনি উপরোক্ত তথ্যাবলীর সত্যতা নিশ্চিত করেন এই প্রতিবেদককে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.