
গরু চুরি
নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওর তিন পরিবার থেকে ৬টি গরু সংঘবদ্ধ চোরেরদল চুরি করার খবর পাওয়া গেছে। ১৩ মে আনুমানিক রাত দেড়টার দিকে ঈদগাঁও ইউনিয়নের কালিরছড়া বাজারস্থ ৪নং ওয়ার্ডের লালশরিয়া পাড়ার মৃত রশিদ আহমদের দুটি, গুরা মিয়ার তিনটি ও খুরশেদ আলমের একটি গরু চুরি করেন সংঘবদ্ধ চোর দল। তবে চোরেরা আসার সময় এক মাছ শিকারী দেখে ফেলায় তাকে ক্ষেতের মধ্য হাত-পা বেঁধে রাখে।
গ্রামীণ ব্যাংক চৌফলদন্ডী শাখার ম্যানেজার স্থানীয় ইসমাইল বেলাল জানান, চুরি হওয়া গরুর আনুমানিক মূল্য তিন লক্ষাধিক টাকা হতে পারে।
ভুক্তভোগী এসব পরিবারে চরম হতাশা বিরাজ করছে। ইউনিয়ন কমিউনিটি পুলিশ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম মাবু গরু চুরির খবরটি জানান এই প্রতিবেদককে।
এদিকে গরু চুরির বিষয়ে তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান কিছুই জানেন না।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.