
এম আবুহেনা সাগর;ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে ঈদগাঁওর দুই ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
৬ মার্চ দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়া চলে। বৈধ প্রার্থীরা হলেন, সদরের ইসলামাবাদ ইউপির আমজাদ হোসেন ছোটন রাজা ও ছৌফলদন্ডী ইউপির হাসান মুরাদ আনাস।
দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীরা প্রচার প্রচারণায় মুখরিত করে তুলছে ঈদগাঁওর গ্রামীণ জনপদ। নির্বাচনী প্রচারে ব্যস্তসময় পার করছে প্রার্থীসহ তাদের অনুসারীরা। মনোনয়নপত্র সংগ্রহের পর থেকে তারুণ্য নির্ভর প্রার্থীরা মাঠে ঘাটে গন সংযোগ কিংবা প্রচারণায় চষে বেড়াচ্ছে। গ্রামে গন্জে ভোটারদের সাথে মতবিনিময় করে যাচ্ছে দুই হেভিওয়েট প্রার্থী।
ভাইস চেয়ারম্যান প্রার্থী চৌফলদন্ডী হাসান মুরাদ বৃহত্তর ঈদগাঁওর গ্রামেগঞ্জে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তার প্রচারণায় ভোটার সমাজ উৎফুল্ল হওয়ার পাশাপাশি সাধারণ লোকজনের সাড়াও পাচ্ছে ব্যাপক হারে। ভাইস চেয়ারম্যান হাসান মুরাদ আনাস জেলা সদরের ঐতিহ্যবাহী ‘নয়না পরিবারের’ সন্তান। তরুণ সমাজ সেবক, অসহায় মানুষের বলিষ্ট কন্ঠস্বর হাসান মুরাদ আনাস নয়না পরিবার ট্রাস্টের সভাপতি।
আরেক প্রার্থী তারুণ্যের অহংকার ইসলামাবাদ এলাকার ছোটন রাজার নির্বাচনী প্রচারণায় মুগ্ধ সাধারণ ভোটার সমাজ। তার এই প্রচারণাকে ঘিরে ভোটারদের মাঝে আশার আলো জাগতে শুরু করেছে। উপজেলা আ,লীগের সাবেক সাধারণ সম্পাদক, সরকারী কলেজের প্রাক্তন ভিপি বীর মুক্তিযোদ্ধা মরহুম এসটিএম রাজা মিয়ার সন্তান, সাংগঠনিক উপজেলা শ্রমিক লীগের সভাপতি আমজাদ হোসেন ছোটন রাজা দীর্ঘকাল ধরে ৭ ইউনিয়নের প্রত্যন্ত গ্রামাঞ্চলের ভোটারদের সাথে মতবিনিময়, গ্রাম্য বৈঠক ও পথসভা অব্যাহত রেখেছে। তিনি সামাজিক সংগঠন ও নানা শিক্ষা প্রতিষ্টানের সাথে জড়িত রয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.