সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওর রাজা মিয়ার স্ত্রীর জানাযা সম্পন্ন : শোকার্ত মানুষের ঢল

ঈদগাঁওর রাজা মিয়ার স্ত্রীর জানাযা সম্পন্ন : শোকার্ত মানুষের ঢল

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মরহুম এসটিএম রাজা মিয়ার সহধর্মীনি রওশন রাজা ২২ আগষ্ট (ঈদুল আযহা)র দিন রাত সাড়ে ৯ টায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।

এদিকে ২৩ আগষ্ট সকাল সাড়ে এগারটায় ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে মরহুমার নামাজে জানাযা অনুষ্টিত হয়। এ জানাযায় বিপুল সংখ্যক শোকার্ত মানুষের উপস্থিতি ঘটে।

জানাযায় অংশ নেন – কক্সবাজার সদর রামু আসনের সাংসাদ আলহাজ সাইমুম সরওয়ার কমল, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোস্তাক আহমদ, সদর উপজেলা আ,লীগ সভাপতি আবু তালেব, জেলা যুবলীগের সাবেক নেতা হুমায়ুন কবির চৌধুরী হুমু, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, সদর আ,লীগ সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান আজাদ,জেলা পরিষদ সদস্য সোহেল জাহান চৌধুরী, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান নুর ছিদ্দিক, সাবেক চেয়ারম্যান নুরুল হক, সদর উপজেলা সেচ্চাসেবকলীগের সভাপতি এডভোকেট একরামুল হুদা, পোকখালী আ,লীগ সভাপতি মোজাহের আহমদ, ইসলামাবাদ আ,লীগ সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, ঈদগাঁও রিপোটার সোসাইটির সাবেক সভাপতি এম আবুহেনা সাগর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশফাক উদ্দিন আরাফাত, উপজেলা শ্রমিকলীগের সদস্য সচিব আবু বক্কর ছিদ্দিক বান্ডি, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আবুহেনা বিশাদ, আ,লীগ নেতা নুরুল হুদা, নুরুল হাকিম, সনজিৎ দাশ, মরহুমার দুই সন্তান আমজাদ হোসেন ছোটন রাজা ও আরিফ রাজাসহ আরো অনেকে।

মরহুমার পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানাতে বাড়ীতে আসেন জেলা মহিলা আ,লীগের সভানেত্রী কানিজ ফাতেমা মোস্তাক।

উল্লেখ্য, রওশন রাজা গত ২০ আগষ্ট রাত বারটার দিকে ষ্ট্রোক করেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.