সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁওর সাবেক ছাত্রনেতা মামুন এবার জেলা পর্যায়ের নেতৃত্বে : উৎফুল্ল এলাকাবাসী

ঈদগাঁওর সাবেক ছাত্রনেতা মামুন এবার জেলা পর্যায়ের নেতৃত্বে : উৎফুল্ল এলাকাবাসী

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদরের বৃহত্তর ঈদগাঁওর সাবেক সফল ছাত্রনেতা মামুন সিরাজুল মজিদ এবার জেলা পর্যায়ে নেত্বত্বে হাল ধরছে দীর্ঘকাল পর। তিনি সুদীর্ঘ ২৫টি বছর বিএনপি পরিবারের রাজনীতিতে চষে বেড়াচ্ছেন। তবে দীর্ঘসময় ধরে রাজনীতির সাথে সম্পৃত্ত থাকা দু:সময়ের হেভিওয়েট সাবেক ত্যাগী ছাত্রদল নেতা মামুন জেলা পর্যায়ে নেত্বত্বে আসায় তারই শোভাকাংখী দের ও দলীয় নেতাকর্মীদের মাঝে সবর্ত্রই আলোচনার ঝড় ওঠেছে। পাশাপাশি এলাকা বাসীর মাঝে খুশির আমেজ বিরাজ করছে।

এদিকে দলের দু:সময়ের কান্ডারী, মাঠের পরীক্ষিত এ নেতা অনেকটা রাজনৈতিক মাঠে সময় দিয়ে যাচ্ছে নীরবে নিভৃত্তে। এ নিয়ে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা নতুন করে তাকে নিয়ে আশার আলো জাগতে শুরু করেছে। এক সময়ে রাজনৈতিক মাঠের ত্যাগী ও পরিচ্ছন্ন ছাত্রনেতা হয়ে বর্তমানে এ যুবনেতা কর্মীদের পাশে নানা ভাবে সময় দিয়ে যাচ্ছে।

এদিকে প্রত্যাক্ষও পরোক্ষভাবে দলীয় নেতাকর্মীদের সাথে সু-সম্পর্ক বজায় রেখে এগিয়ে যাচ্ছে তিনি। জালালাবাদ ইউনিয়নের ছাতি পাড়া এলাকার সম্ভ্রান্ত পরিবারের সন্তান ও দলের দু:সময়ের নিবেদিত প্রাণ কক্সবাজার সদর উপজেলা ছাত্রদলের প্রাক্তন যুগ্ম আহবায়ক, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি, ঈদগাঁও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ও সিনিয়র সহ সভাপতি এবং বর্তমানে জেলা যুবদলের সদস্য মামুন সিরাজুল মজিদ। তিনি এবার তরুণ প্রজন্ম দল জেলা কমিটির সাধারন সম্পাদকের নেত্বত্বে হাল ধরেছে। এমনকি দলের চরম দু:সময়ে আন্দোলন সংগ্রামে রাজনৈতিক মামলার শিকারও হয়েছিলেন মামুন।

তৃণমূল নেতাকর্মীদের মতে, এক সময়ের ছাত্রনেতা বর্তমানে যুবনেতা মামুন অনেকটা রাজনৈতিক মাঠে সকলের সাথে সম্পর্ক বজায় রেখে জনপ্রিয়তা অর্জন করতে যাচ্ছে। তবে মামুনের সাথে এ প্রতিবেদকের কথা হলে, তিনি দীর্ঘকাল ধরে রাজনৈতিক মাঠে আছে ও থাকবে বলে জানান।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.