
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
সাংগঠনিক কর্ম এলাকায় বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন মূলক কর্মসূচী সফলভাবে সম্পাদন করায় দেশ ব্যাপী চলমান ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা’১৮-এ কক্সবাজার সদর উপজেলার শ্রেষ্ঠ সংগঠনের স্বীকৃতি স্বরুপ সমবায় অধিদফতর, কক্সবাজার থেকে নিবন্ধন সনদ অর্জন করলো ঈদগাঁওর সেচ্ছাসেবী সংগঠন ইউনিটি।নিবন্ধিত নং ২৩৫৪।
প্রসঙ্গত এ সংগঠনটি ২০১২ সাল থেকে তাদের সামাজিক ও উন্নয়ন মূলক কর্মকান্ডের যাত্রা শুরু করে। অদ্যবধি পর্যন্ত এই ধারা অব্যাহত রেখেছে। সেচ্ছাসেবী সংগঠন ইউনিটি বৃহত্তর ঈদগাঁওর সর্বশ্রেনী পেশার লোকজনের মাঝে বেশ সুনাম কুঁড়িয়েছে। নিবন্ধিত প্রসঙ্গে ইউনিটির প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইব্রাহিম কক্সভিউ ডট কম’কে জানান, আমাদের সংগঠনটি নিবন্ধন লাভ করায় শোকরিয়া জ্ঞাপনের পাশাপাশি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.