এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
বাংলাদেশ আওয়ামীলীগ, ঈদগাঁও ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটির এক অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। দলীয় নেতাকর্মীদের এক মিলন মেলায় পরিণত হয়েছে।
৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় স্থানীয় কমিউনিটি সেন্টারে ইউনিয়ন আওয়ামীলীগের নিবার্চিত সভাপতি তারেক আজিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাশেদ উদ্দিল রাশেলের সঞ্চালনায় অনুষ্ঠিত জমকালো অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নতুন ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু তালেব, প্রধান বক্তা হিসেবে ছিলেন, ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সাবেক যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির চৌধুরী হুমু, কক্সবাজার সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো, বঙ্গবন্ধু পরিষদ মক্কা শাখার সভাপতি হাবিব উল্লাহ সওদাগরসহ অনেকেই।
এছাড়াও দলের প্রবীণ মুরব্বীসহ বর্তমান কমিটি সকল নেতৃবৃন্দ, ওয়ার্ড কমিটির সভাপতি এবং সাধারন সম্পাদকসহ যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দরা অংশ নেন। অভিষেক অনুষ্ঠান যেন এক মিলনমেলায় পরিণত হয়।
অভিষেক অনুষ্ঠান শেষে নবগঠিত ঈদগাঁও ইউ নিয়ন আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটির সকলকে চিঠির মাধ্যমে নামসহ পদবী ঘোষণা করেছেন ঈদগাঁও কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক।পরে সকলকে ভোজন পরিবেশন করা হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.