
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার জেলা সদরের বৃহৎ বাণিজ্যিক উপশহর ঈদগাঁও ইউনিয়ন পরিষদটিতে ফাটল ধরেছে। যে কোন মূহুর্তে ধসে পড়ার আশংকাও রয়েছে।
দেখা যায়, বহু বছর ধরে ঈদগাঁও বাজারস্থ এ পরিষদটিতে নিয়মিত কার্যক্রম চলে আসছে। কিন্তু বিগত বেশ কয়েক বছর পূর্ব থেকে পরিষদের বিভিন্ন অংশে ফাটল দেখা গেছে। ঐ ওই ঝুঁকিপূর্ণ অবস্থায় অব্যাহত রয়েছে স্বাভাবিক কাজকর্ম। তারপরেও সংশ্লিষ্ট উদ্ধর্তন কর্তৃপক্ষ এ ঝুঁকিপূর্র্ণ পরিষদটি পরিত্যাক্ত ঘোষনা করেনি। বিশেষ করে, দেশব্যাপী সরকার অত্যাধুনিক সুবিধা সম্বলিত ইউপি ভবন নির্মাণ করলেও অতীব গুরুত্বপূর্ণ ঈদগাঁও ইউনিয়ন পরিষদের ভাগ্যে এখনো জুটেনি এ অত্যাধুনিক ভবন। যার ফলে ইউনিয়নের হাজার হাজার জনগনকে পোহাতে হচ্ছে চরম দূর্ভোগ। জরাজীর্ণ এ পরিষদটি বাজার ও প্রধান সড়ক থেকে নিচু হওয়ায় বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে থাকে এবং পার্শ্ববতী ঈদগাঁও নদীর ঢলের পানিতে ডুবে থাকে। যার দরুণ একদিকে ফাটল, অন্যদিকে বর্ষায় পানিবন্দী হওয়া ও জায়গার অপ্রতুলতার কারণে চরম ঝুঁকিতে সেবা দিতে হচ্ছে ইউনিয়নের জনগণকে। এ বিষয়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছৈয়দ আলমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি- ইউপি পরিষদটি বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ।
তিনি এ বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকেও অবহিত করেছেন বলে জানান। তবে সচেতন মহলের মতে, ঝুঁকিপূর্ণ স্থায়ী পরিষদটি দ্রুত সময়ে সংস্কার করার জোরদাবী জানান।
অন্যদিকে বৃহত্তর ঈদগাঁওর অন্যতম এ পরিষদটি নতুন করে ভবনে পরিণত করার প্রতিও আহবান জানানো হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.