সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁও-ঈদগড়ে যৌন উত্তেজক ড্রিংক্সে সয়লাব: বিপদমুখী তরুণ প্রজন্ম

ঈদগাঁও-ঈদগড়ে যৌন উত্তেজক ড্রিংক্সে সয়লাব: বিপদমুখী তরুণ প্রজন্ম

ঈদগাঁও-ঈদগড়ে যৌন উত্তেজক ড্রিংক্সে সয়লাব: বিপদমুখী তরুণ প্রজন্ম

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁও আর রামু উপজেলার পাহাড়ী ইউনিয়ন ঈদগড়ে যৌন উত্তেজক ড্রিংক্সে সয়লাব হয়ে উঠেছে। যাতে করে উঠতি তরুণ প্রজন্মরা বিপদগামী হচ্ছে। এদিকে এসব যৌন উত্তেজক ড্রিংস ধারাবাহিকভাবে সেবন করলে যৌন ক্ষমতা হারিয়ে যাওয়াসহ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে বলে চিকিৎসকদের অভিমত।

সূত্র মতে, ঈদগাঁও-ঈদগড়ের বিশাল এলাকাটি জনসংখ্যায় ভরপুর। এলাকার যুব সমাজ এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। কিন্তু এবার যৌন উত্তেজক ড্রিংক্স সেবনে যুবকরা বেশি আগ্রহী হয়ে উঠেছে। এমনকি এখন বাজারের অলিগলিতে ও দোকানে মিলছে বিভিন্ন ব্র্যান্ডের যৌন উত্তেজক ড্রিংক্স। ঈদগাঁও-ঈদগড়ের বাজারসহ বিভিন্ন গ্রামীণ দোকানে যৌন উত্তেজক ড্রিংক্স হিসাবে দেদারছে বিক্রি হচ্ছে নানা জাতের ও বিভিন্ন ব্র্যান্ডের যৌন উত্তেজক ড্রিংক্স। তবে সচেতন মহলের মতে, যৌন উত্তেজক এসব ড্রিংক্স সেবন করে যুবকরা জড়িয়ে পড়ছে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে। যৌন হয়রানিসহ বিভিন্ন অপরাধে আজ উঠতি প্রজন্মের তরুণরা জড়িয়ে পড়ায় অভিভাবকরা চরমভাবে উদ্বিগ্ন। এসব বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবীও জানান তারা।

অপরদিকে বেশ ক’জনের মতে, এসব যৌন উত্তেজক ড্রিংক্স সেবনে যৌন শক্তি হারিয়ে যাওয়াসহ চরম স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। এসব বিষয়ে নজর দেওয়ার আহবান জানিয়েছেন এলাকাবাসী।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.