এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজারের পাহাড়ী এলাকা ঈদগাঁও ও ঈদগড় সড়কের হিমছড়ি ঢালা নামক স্থান থেকে দুটি অজ্ঞাত লাশ উদ্বার করেছে ঈদগাঁও পুলিশ। তবে লাশের পরিচয় পাওয়া যায়নি। উধ্বর্তন কর্তৃপক্ষের কাছ খবর পেয়ে তদন্ত কেন্দ্রের ইনর্চাজ মিনহাজ মাহমুদ ভুইয়ার নেতৃত্বে একদল পুলিশ ১৬ই মার্চ সকাল সাড়ে নয়টার দিকে হিমছড়ি ঢালা থেকে অজ্ঞত লাশ দুটি উদ্ধার করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসে। লাশের বিস্তারিত পরিচয় এখনো মেলেনি।
এ ব্যাপারে তদন্ত কেন্দ্রের ইনর্চাজের সাথেএ প্রতিনিধির কথা হলে তিনি উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পাশাপাশি লাশ দুটি মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.