সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁও-ঈদগড় সড়কে চলছে দায়সারা কাজ : অতিকষ্টে যাত্রী সাধারণ

ঈদগাঁও-ঈদগড় সড়কে চলছে দায়সারা কাজ : অতিকষ্টে যাত্রী সাধারণ

ফাইল ফটো

হামিদুল হক, ঈদগড় :
কক্সবাজারের সদর উপজেলার ব্যস্ততম সড়ক ঈদগাঁও-ঈদগড় সড়কের বিভিন্ন স্থানে চলছে দায়সারাভাবে সংস্কারের কাজ। যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় এ সড়কে চলাচলকারী যাত্রী সাধারণের প্রাণের দাবী ছিল রাস্তাটি সংস্কারের। কিন্তু সংস্কারের নামে মানুষকে বুঝাতে চলছে দায়সারা সংস্কারের কাজ। যেটা যাত্রী সাধারণের কোনদিন কাম্য ছিল না। রাস্তাটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। উঠে গেছে পিচ ও পাথর। যানবাহনগুলি অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করছে। দীর্ঘ বছর ধরে সড়কটির এ অবস্থা। ফলে সড়কে চলাচলকারী যানবাহনের যাত্রী ও পথচারীদের কষ্টের শেষ নেই। ১০ কিলোমিটার রাস্তার মধ্য প্রায় ৪ ভাগের ৩ ভাগ অংশ এখনো ভাঙ্গাচোরা।

সড়কটি যানবাহন চলাচলের উপযোগী করতে এর আগেও কয়েকবার কয়েকটি স্থানে ইট দিয়ে গর্ত ভরাটের কাজ করচে কর্তৃপক্ষ। কিন্তু রাস্তাটি জনবহুল হওয়ায় এটা বেশিদিন স্থায়ীত্ব লাভ করেনি।

ঈদগড় বাজার থেকে গজালিয়া পর্যন্ত ও মন্ডল পাড়া থেকে ঈদগাঁও বাসস্টেশন পর্যন্ত কমপক্ষে ৩০টি স্থানে গর্ত তৈরী হয়েছে। এসব বড় গর্তের কারণে যানবাহন ও পথচারীদের চলাচল কঠিন হয়ে পড়েছে। কোন কোন স্থানে রাস্তা এতটাই খারাপ যে, অনেকে যানবাহনের চালক ভাঙ্গাচোরা স্থান এড়িয়ে পাশের মাটির অংশ ব্যবহার করেন বৃষ্টির কারণে যা দুর্ঘটনার সৃষ্টি করে। পথে চলাচলকারী কয়েকজন যাত্রী এবং স্থানীয়দের সাথে কথা বলে

জানা যায়, রাস্তাটি দ্রুত এবং ভালভাবে মেরামত না করে দায়সারা মেরামত করা হচ্ছে। তারা বলেন, আমরা অত্যন্ত কষ্ট করে প্রতিনিয়ত যাতায়াত করি। ভেবেছিলাম রাস্তাটি সম্পূর্ণভাবে রমজানের ঈদের আগে ঠিক হবে। কিন্তু যেভাবে কাজ হচ্ছে তা দেখে ভাল লাগার চেয়ে কষ্ট হচ্ছে। এ ধরণের দায়সারা কাজ রেখে পূর্ণরূপে কাজ করার আহবান জানিয়েছে যাত্রী সাধারণ।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.