সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁও-ঈদগড় সড়কে ট্রাক-সিএনজি সংঘর্ষে আহত ৩

ঈদগাঁও-ঈদগড় সড়কে ট্রাক-সিএনজি সংঘর্ষে আহত ৩

কামাল শিশির/এম.আবুহেনা সাগর :

কক্সবাজারের ঈদগড়-ঈদগাঁও সড়কের ধুমছাকাটা এলাকায় ২৪ ডিসেম্বর দুপুর ১২ টায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছে।

২৪ ডিসেম্বর দুপুর ১২টায় কক্সবাজারের ঈদগড় ইউনিয়নের ধুমছাকাটা স্কুল সংলগ্ন টার্নিং পয়েন্টেই ঈদগাঁও মুখী ট্রাকের সাথে ঈদগড়মুখী সিএনজি সংঘর্ষে চালক আশরাফ উদ্দিনসহ অন্য যাত্রীরা আহত হন।

আহত ড্রাইভার আশরাফ উদ্দিন (২৭) ও যাত্রী নুসাইফা (৪)কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মুমূর্ষু অবস্থায় ভর্তি করা হয়েছে।

জানা যায়, ঈদগাঁও থেকে সিএনজিটি ঈদগড় আসার পথে ধুমছাকাটা এলাকায় পৌঁছলে বিপরীতমুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজিটি ধুমড়ে-মুছড়ে যায়।

এলাকাবাসী এবং স্থানীয় পুলিশ ফাঁড়ির নায়েক আল আমিনের নেতৃত্বে জনগণ এগিয়ে এসে আহত যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন।

এই রিপোর্ট লেখা পর্যন্ত আহত যাত্রী সৌরভ (১০)কে কক্সবাজার সদর হাসপাতালে, অপরাপর যাত্রী ড্রাইভার আশরাফ উদ্দিন ও নুসাইফা (৪)কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঈদগড় সিএনজি সমিতির সাংগঠনিক সম্পাদক মশিরুর রহমান সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিএনজি চালকের অবস্থা আশংকাজনক। সিএনজি ও ট্রাকটি ঈদগড় পুলিশ ক্যাম্পে রয়েছে।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.