
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে তাঁতীলীগকে সু-সংগঠিত করণে একটি জরুরী সভা অনুষ্ঠিত হয়।
১৩ই ডিসেম্বর সকাল ১১টায় ঈদগাঁও বাজারের সুপারী গলিস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয় উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক জহির উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব জনি পালের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, সত্যজিৎ দাশগুপ্ত, সদস্য সঞ্জয় দে আবদুল হামিদ, মনজুর আলম,আবদুল বাজের ও গণমাধ্যমকর্মী এম আবু হেনা সাগর।
সভায় দ্রুত সময়ে ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করার বিষয়ে গুরুত্বারোপ করেন। জরুরী সভা শেষে নেতৃবৃন্দরা কক্সবাজারের ঈদগাঁও থানার নবাগত ইনচার্জকে ফুলেল শুভেচ্ছা জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.