সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁও ও চৌফলদন্ডীতে দুই ব্যক্তির মৃত্যু : যানাজা সম্পন্ন

ঈদগাঁও ও চৌফলদন্ডীতে দুই ব্যক্তির মৃত্যু : যানাজা সম্পন্ন

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও এবং চৌফলদন্ডীতে পৃথক ভাবে দুই ব্যক্তি মৃত্যুবরণ করেছে।

জানা যায়, ২৬ জুলাই রাত সাড়ে দশ টায় ঈদগাঁও ইউনিয়নের দক্ষিন মাইজ পাড়ার মরহুম ওয়াজেদ মিয়ার পুত্র এবং ডা: শফিকুল ইসলামের বড়ভাই আমান উল্লাহ নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্না….. রাজেউন)। ২৭ জুলাই সকাল সাড়ে এগারটার দিকে স্থানীয় মাইজ পাড়া কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের নামাজে যানাজা অনুষ্টিত হয়। তাঁর এ যানাজায় শোর্কাত মানুষের ঢল নামে।

এদিকে চৌফলদন্ডী আদর্শ উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী খামার পাড়ার ফুটবলার এহেচানুল হকের পিতা রাহমত আলী ২৬ জুলাই রাতে নিজবাড়ীতে মৃত্যুবরণ করেন। পরের দিন সকাল সাড়ে দশটায় স্থানীয় জামে মসজিদে নামাজে যানাজা সম্পন্ন হয়। এই যানাজায় লোকজনের উপস্থিতি ঘটে।

অন্যদিকে দুই ব্যক্তির মৃত্যুতে পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেন – ঈদগাঁও রিপোটার সোসাইটির সাবেক সভাপতি ও দৈনিক আজকের কক্সবাজারের ঈদগাঁওস্থ নিজস্ব প্রতিনিধি এম আবুহেনা সাগর।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.