সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁও কলেজে নবীনদের ফুল ও কলম দিয়ে বরণ করলো উপজেলা ছাত্রলীগ

ঈদগাঁও কলেজে নবীনদের ফুল ও কলম দিয়ে বরণ করলো উপজেলা ছাত্রলীগ

এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
এসো নবীন দলে দলে, ছাত্রলীগের পতাকা তলে বই খাতা কলম নিন, ছাত্রলীগে যোগ দিন স্লোগানে মুখরিত কলেজ প্রাঙ্গণ। ঈদগাঁও রশিদ আহমদ কলেজে নবীন শিক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে বরণ করলেন উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দরা। নবাগত শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময়ও করেন।

৮ অক্টোবর সকাল ৯টায় কলেজের প্রবেশ পথে নবাগত নবীন শিক্ষার্থীদের বরণ করেন ঈদগাঁও উপজেলা ছাত্রলীগ। ছাত্রছাত্রীরা ফুল ও কলম পেয়ে উচ্ছাসিত।

বরণকালে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আবু হেনা বিশাদ, সাধারণ সম্পাদক ইরফানুল করিম, উপজেলা ছাত্রলীগ নেতা আবদুর রহমান নাহিদ, সাদ্দাম হোসেন, রাহুল পাল, নয়ন, আয়াতুল্লাহ, জাকি, টিপু, হারুন, সাজ্জাদ, মিছবাহ, সিহাব, রিমনসহ শতাধিক নেতাকর্মী।

পরে কলেজে শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসে ছাত্রলীগের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময়কালে নেতৃবৃন্দরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানালেন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.