সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁও কালিরছড়ার মেম্বারের চাচার মৃত্যু : শোক প্রকাশ

ঈদগাঁও কালিরছড়ার মেম্বারের চাচার মৃত্যু : শোক প্রকাশ

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ৬নং ওয়ার্ড কালিরছড়ার বর্তমান মেম্বার মাহমুদুল হাসান মিনার ও সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামিল উদ্দিনের শ্রদ্বেয় চাচা বিশিষ্ট ঠিকাদার ব্যবসায়ী আবু মুছা আনছারী ষ্টোকজনিত রোগে ভোগে ১২ মার্চ বিকেল তিনটার দিকে ককসবাজার সদর হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না…….রাজেউন)।

একইদিন এশারের নামাজের পর কালিরছড়া সরকারী প্রাথমিক প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মরহুমের নামাজে যানাজা অনুষ্টিত হয়। এ নামাজে যানাজায় শোকার্ত মানুষের ঢল নামে। মরহুম আবু মুছা অত্র এলাকার সাবেক মেম্বার আবু তাহেরের আপন ছোট ভাই বলে জানা যায়।

এদিকে মরহুমের পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেন – ঈদগাঁও রিপোর্টার্স সোসাইটির সাবেক সভাপতি এম আবুহেনা সাগর ও সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম মফি।

 

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.