সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁও পল্লী বিদ্যুতের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঈদগাঁও পল্লী বিদ্যুতের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন ঈদগাঁও সাব জোনাল অফিসের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল ১৫ আগষ্ট সকাল সাড়ে দশটায় ঈদগাঁও পবিসের কার্যালয়ে এজিএম প্রকৌশলী শ্যামল কুমার মল্লিকের সভাপতিত্বে অনুষ্টিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কক্সবাজার সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো। বিশেষ অতিথির বক্তব্য রাখেন -ঈদগাঁও রিপোটার সোসাইটির সাবেক সভাপতি এম আবুহেনা সাগর, জেলা ছাত্রলীগের সহ সম্পাদক ইরফানুল করিম, সদর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামিল উদ্দিন।

অন্যদের মাঝে বক্তব্য রাখেন- মুফতি মাহমুদুল হাসান, পবিস ভারুয়াখালীর ইনচার্জ মোর্শিদ আলম। কোরআন তেলোয়াত করেন হাফেজ মাওলানা মোর্শেদ। সমগ্র অনুষ্টান পরিচালনা করেন পবিস ঈদগাঁও অফিসের এইসি (প্রসাশন) সোহেল রানা।

উপস্থিত ছিলেন- জুনিয়র ইন্ঞিনিয়ার পূর্নেন্দু মজুমদার, লাইন টেকনিশিয়ার নেয়ামত উল্লাহ,লাইনম্যান আলী আহমদ, শেখ আজাদ আলীসহ পবিসের আওতা ধীন কর্মকতা কর্মচারীবৃন্দ। অনুষ্টান পরিচালনা করেন এইসি প্রসাশন সোহেল রানা।

অনুষ্টানের শুরুতেই কালো ব্যাচ ধারনসহ জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের আত্বার মাগ ফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.