
ঈদগাঁও পুলিশের হাতে চোলাই মদসহ গ্রেফতার- ২
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
কক্সবাজারের ঈদগাঁও থেকে চোলাই মদসহ ২জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গতরাত এগারটার দিকে ঈদগাঁও থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হালিম’র নেতৃত্বে এস আই মোঃ গিয়াস উদ্দিন, এসআই মোঃ জুয়েল সরকার সঙ্গীয় ফোর্সসহ ঈদগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে ইসলামাবাদের খোদাইবাড়ী বাবুল কোম্পানী ডিপুর সামনে আরাকান মহাসড়কের উপর হতে ইসলামাবাদ ইউনিয়নের খোদাইবাড়ীর মৃত আবদু জলিলের পুত্র মোঃ জাফর আলম ও ঈদগড়ের চরপাড়ার সাহাব উদ্দিনের পুত্র সাইমন ইসলাম প্রকাশ ডায়মন্ডকে আটক করে।
পরবর্তীতে তাদের সাথে থাকা ব্যাটারী চালিত রিক্সার ড্রাইভিং সিটের নিচে, যাত্রী বসার সিটের নিচে বিভিন্ন ব্র্যান্ডের প্লাস্টিকের স্যালাইনের প্যাকেটে প্রতি প্যাকেটে এক লিটার করে ২৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে এসআই গিয়াস উদ্দিনের সাথে কথা হলে তিনি চোলাই মদসহ দুইজনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্বে নিয় মিত মামলা দায়ের করা হয়।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.