
এম. আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও বাজারের বাঁশঘাটায় এক ফার্স্টফুড ব্যবসায়ীকে দিবালোকে ছুরিকাঘাত করার খবর পাওয়া গেছে।
জানা যায়,৪ মার্চ দুপুর একটার দিকে বাঁশঘাটার এন জাহান প্লাজার কুলিংকর্ণার ব্যবসায়ী ও ইসলামাবাদ ইউনিয়ন ইউসুপেরখীল এলাকার মৃত মোক্তার আহমদের পুত্র সরওয়ার কামাল (৩৫) কে তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে ডেকে ঈদগাঁও নদীর উত্তর পাড়ে নিয়ে জনৈক ব্যক্তির বিল্ডিংয়ের নিচে কয়েকজন দুর্বৃত্তরা ব্যবসায়ী সরওয়ারের কাছ থেকে চাঁদা দাবী করে। তিনি চাঁদার টাকা দিতে অসম্মতি প্রকাশ করায় তাকে প্রথমে মারধর করে কানে এবং ঘাঁড়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায় এরা।
ছুরিকাহত ব্যবসায়ীকে উদ্ধার স্থানীয়রা ঈদগাহ মডেল হাসপাতালে নিয়ে আসে। এ রিপোর্ট লিখা পর্যন্ত আহত সরওয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
এদিকে আহত ব্যবসায়ী ও তাঁর ছোট ভাই শিক্ষার্থী সাইদুল করিমের সাথে কথা হলে তারা এ প্রতিনিধিকে জানান,গত কয়েকদিন পূর্বে সরওয়ারের ব্যবসায়ীক মুঠোফোনে ফোন করে দোকান করলে টাকা দিতে হবে মর্মে হুমকি দেন। তারই সূত্র ধরে ছুরিকাঘাতের মত ন্যাক্কারজনক হামলাটি ঘটিয়েছে। অবিলম্বে তাদের গ্রেফতার পূবক আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান ভুক্তভোগী পরিবারের লোকজন।
এ ঘটনায় আইনী পদক্ষেপ নিচ্ছেন বলেও জানান আহতের ভাই। এ ব্যাপারে স্থানীয় মেম্বার দিদারুল ইসলাম ও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিনহাজ মাহমুদ জানান, দু পক্ষের মারামারিতে ব্যবসায়ী সরওয়ার আহত হন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.