সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁও বাজারে অগ্নিকাণ্ডে ৩ দোকান ভস্মিভূত

ঈদগাঁও বাজারে অগ্নিকাণ্ডে ৩ দোকান ভস্মিভূত

http://coxview.com/wp-content/uploads/2021/05/Fire-Sagar-25-5-21-.jpgনিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : 
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও বাজারে অগ্নিকান্ড সংগঠিত হয়েছে। এতে তিন দোকান পুড়ে বহু লক্ষাধিক টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়।
২৫ মে সকাল ৭টার দিকে ঈদগাঁও বাজারের প্রধান কাপড়ের গলিতে দোকানের ভেতর থেকে আগুন সংগঠিত হয়। সেটিই দেখে চিকিৎকার দিলে লোকজন এগিয়ে আসে। তবে
উপস্থিত লোকজনরা বৈদ্যুতিক থেকে এটি সংগঠিত হতে পারে বলে ধারনা করছেন।
দীর্ঘক্ষণ চেষ্টার পরেও আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলেও পরে রামু ফায়ার সার্ভিস এসে অগ্নিকান্ড নিয়ন্ত্রণে আনেন বলে বৃহত্তর ঈদগাঁও ব্লাড ডোনারস সোসাইটির এডমিন আরাফাত সানী জানান। অগ্নিকান্ডে কাপড় দোকানসহ তিনটি দোকান পুড়ে যায়। বহু লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।
প্রত্যাক্ষদর্শী যুবক কাজল জানান, এ অগ্নিকান্ড বৈদ্যুতিক থেকে হতে পারে। দোকানের ভেতরে থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। দোকান পুড়ে যাওয়ায় ব্যবসায়ীরা মাথায় হাত দিয়েছে।
ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের প্রচার সম্পাদক সাকলাইন মোস্তাক জানান, মুল দোকান একটি পুড়ে যায়। পাশ্ববর্তী আরো দুটি দোকানে আংশিক ক্ষতি হয়। তবে আগুনের সূত্র পাত জানাতে পারেননি।
Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.