এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও বাজারে অটোরিকসার ধাক্কায় এক শিক্ষকের শিশু পুত্র গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। ১ মে সকাল এগারটার দিকে ঈদগাঁও বাজারে শ্রমিক সংগঠনের উদ্যোগে পহেলা মে দিবসের র্যালী দেখতে আসলে হঠাৎ অটোরিকসা ধাক্কায় পুরাতন পুলিশ বিটের পাশ্বর্বতী ভাড়াবাসায় অবস্থান নেওয়া শিশু ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্র তাহমিদ রহমান নাবিল (৫) গুরুতর আহত হয়। সে ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমানের পুত্র বলে জানা যায়। পরে খবর পেয়ে পিতা মাতাসহ স্থানীয় লোকজন আহত হওয়া শিশুকে উদ্বার করে ঈদগাঁওর একটি হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করা হয়। পরে উল্লেখিত স্থানে একটি স্পিট ব্রেকার স্থাপনের দাবী জানিয়ে বিষয়টির সমাধান করা হয়েছে বলে জানান শিক্ষক মোস্তাফিজ।
উল্লেখ্য যে, ঈদগাঁও বাজারের অলিগলিসহ বৃহত্তর এলাকার সড়ক উপসড়ক জুড়েই টমটম ও অটোরিকসার দাপট চরম আকারে বৃদ্বি পাচ্ছে। অদক্ষ ও আনাড়ী চালকদের কারনে যত্রতত্র স্থানে ছোট বড় দুর্ঘটনা ঘটে চলছে। এমনকি তারা নিজেরাও জানেনা কোনসময় কোনদিকে যানবাহন চালাতে হয়। এসব বিষয়ে আসলেই তারা সম্পূর্ণ অজ্ঞ বললেই চলে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.