এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজার সদর উপজেলা ঐতিহ্যবাহী ঈদগাঁও বাজারে ফের দোকান চুরির ঘটনা ঘটেছে। জানা যায়, ৩ এপ্রিল গভীর রাত্রে বাজারের নিউ মার্কেট সংলগ্ন রহমানিয়া মার্কেটের শাহ জালাল ইলেকট্রনিক্স এন্ড গিফ্ট সেন্টারে চোর দল দোকানের তালা ভেঙ্গে ফিল্মি স্টাইলে চুরি করে। এতে দোকানে থাকা নগদ টাকা, দামী ঘড়ি সহ অন্যান্য জিনিস পত্র নিয়ে যায় চোরের দল। কমপক্ষে লক্ষাধীক টাকার ক্ষয়-ক্ষতি বলে জানা যায়।
প্রতিদিনের ন্যায় সকালে দোকান খোলতে এসে দেখে দোকানে চোরের ঘটনা। এ ব্যাপারে দোকান মালিক জালালাবাদ সওদাগর পাড়া এলাকা শাহ জাহান তার দোকানের চুরির সত্যতা নিশ্চিত করেন।
অপরদিকে একতা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হেফাজত রহমান তাদের মার্কেটে দোকান চুরির ঘটনার বিষয়ে সমিতির জরুরি সভা ডেকেছেন বলে জানান।
উল্লেখ্য যে, বেশ কিছুদিন পুর্বে দিন দুপুরে বাজারের ডি.সি সড়কের পাশ্বস্থ হোভার কম্পিউটারের সত্বাধিকারী জসিম উদ্দিনে কম্পিউটারের সিপিউ চুরি করে। অপরদিকে নিউ মাকের্টের মং কম্পিউটার সেন্টারের কর্মচারী আবুল কালামের একটি নোকিয়া দামী মোবাইল চুরি করে নিয়ে যায় চোরেরা। রাত্রীকালীন সময়ে বাজার পাহারাদার নৈশ প্রহরী থাকলেও তাদের অগোচরে একে পর এক দোকান চুরি নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.