সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাঁও বাজারে সকালে তালা ভেঙ্গে দোকানে চুরি : নগদ টাকা ও মোবাইল নিয়ে চম্পট

ঈদগাঁও বাজারে সকালে তালা ভেঙ্গে দোকানে চুরি : নগদ টাকা ও মোবাইল নিয়ে চম্পট

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

জেলা সদরের ঈদগাঁও বাজারে একটি মুদি দোকানে সকালে তালা ভেঙ্গে চোরদল চুরি করে নগদ টাকাসহ মোবাইল নিয়ে চম্পট দেওয়ার খবর পাওয়া গেছে।

জানা যায়, কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও বাজারের দক্ষিণ পাশ্বস্থ জেলা পরিষদ সদস্যের বাড়ীর প্রবেশমুখ সংলগ্ন চৌফলদন্ডীর এক ব্যাক্তির মুদি দোকানে ২রা সেপ্টেম্বর ভোর সকাল সাড়ে ৬ টার দিকে তালা ভেঙ্গে চোরদল দোকানে প্রবেশ করে নগদ আনুমানিক ৩৫ হাজার টাকা ও একটি মোবাইল নিয়ে যায় বলে জানান দোকান কর্মচারী দেলোয়ার।

তবে এ কর্মচারী আরো জানান, ঘুম থেকে উঠে সকালে দোকান বন্ধ করে পাশ্বর্বতী টিউবওয়েলে হাত মুখ পরিস্কার করে দোকানে এসে দেখে তালা ভাঙ্গা অবস্থায়। এ নিয়ে সে হতভম্ব হয়ে পড়ে।

উল্লেখ্য যে, ঈদগাঁও বাজারের প্রাণকেন্দ্র থেকে তদন্ত কেন্দ্রটি দূরবর্তী স্থানে নিয়ে যাওয়ায় বৃহৎ এই বাজারে নানা সময়ে ব্যবসায়ীক প্রতিষ্টানে চুরি কর্মকান্ড ঘটে চলছে। দিবা রাত্রীকালীন সময়ে বাজারের নিরাপত্তা নিয়ে চরম ভাবে প্রশ্ন দেখা দিয়েছে। নেই কোন প্রকার পুলীশি টহলও।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.