সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁও বাজার কমিটির নির্বাচনে প্রার্থীদের মুক্ত সংলাপে একমঞ্চে প্রার্থীরা : উন্নয়নের শপথ পাঠ

ঈদগাঁও বাজার কমিটির নির্বাচনে প্রার্থীদের মুক্ত সংলাপে একমঞ্চে প্রার্থীরা : উন্নয়নের শপথ পাঠ

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও বাজারে ব্যবসায়ী পরিচালনা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মুখোমুখি সাধারণ ব্যবসায়ীদের মুক্ত সংলাপ অনুষ্টান সম্পন্ন হয়।

২২ ফেব্রুয়ারী সন্ধ্যা ৭টায় স্থানীয় পাবলিক লাইব্রেরী মাঠে ব্যাপক উৎসাহ উদ্দিপনামুখর পরিবেশে এ অনুষ্টান আয়োজন করেছেন, সামাজিক সংগঠন মিডল কক্স ইউনাইটেড। এ মুক্তসংলাপ অনুষ্টান কাফি আনোয়ারের সভাপতিত্বে এবং সাকলাইন মোস্তাকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্ণেল (অব) ফোরকান আহমদ।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ প্রধান নির্বাচন কমিশনার হুমায়ুন কবির চৌধুরী হুমু, ঈদগাঁও চেয়ারম্যান ছৈয়দ আলম,জালালাবাদ চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, ইসলামাবাদ চেয়ারম্যান নুর ছিদ্দিক। মূলত জবাবদিহিতামুলক কার্যকর ও টেকসই বাজার পরিচালনা কমিটি গঠনের লক্ষে নির্বাচনে প্রতিদ্বন্দিতাকারী সকল পদপ্রার্থীদের এক মঞ্চে মুক্ত সংলাপ আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়।

অন্যদের মাঝে বক্তব্য রাখেন,বাজার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাইফুল ইসলাম। বাজার কমিটির নির্বাচনে সকল পদপ্রার্থীরাসহ সদস্যরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এতে উপস্থিত ছিলেন, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্য সরওয়ার কামাল, ঈদগাহ বাজার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শওকত আলম, সদস্য কামাল উদ্দিন, তারেক আজিজ, ঈদগাহ রিপোর্টাস সোসাইটির সাবেক সভাপতি এম আবুহেনা সাগর, সাবেক সাধারণ সম্পাদক আশফাক উদ্দিন আরাফাত, বৃহত্তর ঈদগাহ ব্লাড ডোনারস সোসাইটির এডমিন সুমন, মডারেটর আরফাত সানী, আবদুল্লাহ,ওসমান ওয়াহিদ, মিডল কক্স ইউনাইটেড পক্ষে আবছার কামাল, জয়নাল আবেদীন, গিয়াস উদ্দিন রবিনসহ ঈদগাঁও বাজার এলাকার বিপুল সংখ্যক ব্যবসায়ীসহ সাধারণ লোকজন।

অনুষ্টান শেষে প্রার্থীদের শপথ বাক্য পাঠ, প্রার্থীদের কাছে প্রশ্নোত্তর পর্ব করা হয়। অনুষ্টানটি প্রজেষ্টরের মাধ্যমে সম্প্রচার করা হয়।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.