সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / নির্বাচন সংক্রান্ত / ঈদগাঁও বাজার কমিটির নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী রিকোর গণসংযোগ

ঈদগাঁও বাজার কমিটির নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী রিকোর গণসংযোগ

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলা ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ নির্বাচনে এবার সাধারণ সম্পাদক প্রার্থী, তরুণ ব্যবসায়ী রাজিবুল হক চৌধুরী রিকোর গণসংযোগ ব্যব সায়ীদের মাঝে আশার আলো জেগেছে।

একজন পরিচ্ছন্ন, ক্লিন ইমেজ ব্যবসায়ী হিসেবে বাজারের এই নির্বাচনে রিকোকে কাছে পেয়ে ব্যবসায়ীসহ অনেকেই আনন্দিত। গণসংযোগ কালে মুরব্বীরা রিকোর মাথায় হাত বুলিয়ে তার জন্য দোয়া করেন।

ঈদগাঁও বাজারে উন্নয়ন, শৃংখলা ও নিরাপত্তার অঙ্গিকার নিয়ে দোকানে দোকানে গণসংযোগ আর ব্যবসায়ীদের সাথে কুশলাদিতে মেতে উঠে ছেন এ প্রার্থী। তিনি নেতা নন, একজন স্বপ্নচারী মানুষ হয়ে ব্যবসায়ীদের পাশে থাকতে চান।

১১ ফেব্রুয়ারী বিকেলে রিকো শাপলা চত্ত্বর হয়ে বাজারের দক্ষিন পাশ, হাসপাতাল সড়ক, কাপড় গলি, স্বর্ণ পল্লী, তরকারী বাজার পয়েন্টে ব্যাপক গণসংযোগ করেন। বাজারকে পরির্বতনের স্বপ্ন নিয়ে অলিগলিতে চষে বেড়াচ্ছেন তিনি।

এসময় সাথে ছিলেন, ব্যবসায়ী জিয়াউল করিম, শাহজালাল, শামসুল আলম, রাজন, মিজানুল হক, সাগর দত্ত, রিকোর বড় ভাই রাশেদুল হক চৌধুরী রিয়াদসহ সাহেদ কামালসহ অসংখ্য লোকজন।

প্রসঙ্গত, আগামী ২৮ ফেব্রুয়ারি বাজার কমিটির নির্বাচন।

Share

Leave a Reply

x

Check Also

ঈদগাঁওতে ভোটারদের দ্বারে দ্বারে আবু তালেব : জনতার ভালবাসায় সিক্ত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :কক্সবাজারের ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আবু তালেব গ্রামীণ জনপদে ...

Portrait of a professional, showcasing contact details and role information.