সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁও বাজার পরিচালনা পরিষদ নির্বাচনে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করলেই আটক -ভারপ্রাপ্ত ইনর্চাজ

ঈদগাঁও বাজার পরিচালনা পরিষদ নির্বাচনে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করলেই আটক -ভারপ্রাপ্ত ইনর্চাজ


এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

প্রার্থী, গণমাধ্যমকর্মীদের সাথে ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ নির্বাচন কমিশনের এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

২৬ ফেব্রুয়ারী সকাল দশটায় স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনাতনে কমিশনের সদস্য সাইফুল ইসলামের সভাপতিত্বে সদস্য সচিব শওকত আলমের পরিচালনায় বক্তব্য রাখেন, প্রধান নির্বাচন কমিশনার হুমায়ুন কবির চৌধুরী হুমু। তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ জালাল উদ্দিন ও এএসআই মহিউদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, জালালাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, কমিশন সদস্য কামাল উদ্দিন, বজল আহমদ, তারেক আজিজ, রির্পোর্টাস সোসাইটির পক্ষে এম আবু হেনা সাগর, ছরুয়ার শিফা, মিজবাহ উদ্দিন, আশফাক উদ্দিন আরাফাত, মোজাম্মেল হক, আলাউদ্দিন। প্রার্থীদের মধ্য আরিফুর রহিম, শাহনেওয়াজ মিন্টু, রাজিবুল হক চৌধুরী রিকো, শহিদুল ইসলাম, শাহীন জাহান চৌধুরী, মুফিজুর রহমান, গফুর আলম, মুজিবুল হক চৌধুরী, ফারুক আহমদ মানিক, হাসান তারেক, নুরুল আবছার, নাছির উদ্দিন জয়, আবুল কাসেম মানিক, নুরুল আমিন, নুরুল হুদা, দপ্তর সম্পাদক ছৈয়দ করিমসহ ছয় ওয়ার্ডের সদস্য প্রার্থীরা অংশ নেন।

মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার বলেন, বাজার কমিটির নির্বাচনে সকল প্রস্তুতি সম্পন্ন হয়। ব্যবসায়ী ভোটারসহ গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং ২৮ ফেব্রুয়ারী ভোটদানের দিন কেন্দ্রে মোবাইল প্রবেশ নিষিদ্ব করেছেন কমিশন।

তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত ইনচার্জ বলেন, ভোটের দিন পর্যাপ্ত পরিমান আইন-শৃঙ্খলা বাহিনী উপস্থিত থাকবে। ভোট কেন্দ্র কোন প্রকার অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করলেই সাথে সাথে তাকে আটক করা হবে।

অবাধ সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের দাবী জানান রির্পোর্টাস সোসাইটির নেতৃবৃন্দরা।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.