এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, ভিলেজ ডক্টর ফোরামের সভাপতি এহেছানুল হক সড়ক দুঘর্টনায় গুরুতর আহত হয়েছে।
১১ই সেপ্টেম্বর বিকেল চারটায় ইসলামাবাদ ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কস্থ ওয়াহেদের পাড়া নামক এলাকায় মোটর সাইকেল নিয়ে নিজ বাড়ীতে যাওয়ার সময় চট্টগ্রামমুখী মোটর সাইকেল ট্যুর গ্রুপের ধাক্কায় গুরুতর আহত হয়ে তাঁর হাতসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত প্রাপ্ত হয়।
তৎমধ্যে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈদগাঁও মডেল হাসপাতাল এন্ড ডায়াবেটিস সেন্টারে নিয়ে আসে।
দুর্ঘটনার খবর পেয়ে তাকে দেখতে আসেন ইসলামাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান নুরুল হক, উপজেলা যুবদল নেতা কামাল উদ্দিনসহ স্থানীয় সংবাদকর্মী।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"



You must be logged in to post a comment.