সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / সাম্প্রতিক... / ঈদগাঁও ভাদীতলা-দরগাহ সড়কের করুণ দশা: দূর্ভোগে পথচারীরা

ঈদগাঁও ভাদীতলা-দরগাহ সড়কের করুণ দশা: দূর্ভোগে পথচারীরা

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওর দরগাহ-ভাদীতলা সড়কের যাতায়াতের সড়কটি সংস্কারের অভাবে দুর্ভোগ পড়েছেন হাজার হাজার পথচারীসহ মুসল্লীরা। এমনকি প্রতিনিয়ত সাধারণ মানুষসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থী, শ্রমিকসহ নানা শ্রেণী পেশার মানুষ প্রতিদিন যাতায়াত করে থাকে এ সড়ক দিয়ে। এটি ছাড়া তিন গ্রামবাসীর যাতায়াতের আর কোন বিকল্প পথ নেই। দীর্ঘকাল ধরে ভাদীতলা যাতাযাতের সড়কটি অযন্তে অবহেলায় পড়ে রয়েছে। দেখার যেন কেউ নেই। লোকজন সড়কের পাশ্বর্বতী মসজিদে নামাজ পড়তে আসা যাওয়াকালে চরম অবস্থায় পড়তে দেখা যায়। সড়কের দুই পাশের ব্যবসায়ীরা সড়কের কদমাক্ত আর পঁচা পানি নিয়ে বেকায় দায় পড়েছেন আবার সড়ক দিয়ে পল্লী বিদ্যুৎ অফিসে বৃহৎ এলাকার লোকজন আসছে নিদারুণ কষ্টের মধ্য দিয়ে। চলা চলের সড়কটি দ্রুত সংস্কার করার দাবী এলাকাবাসীর। নিরাপদ যাতায়াতের সুব্যবস্থা করার প্রতি সাংসদ সাইমুম সরওয়ার কমলের নিকট জোরদাবী জানান অনেকে।

ওর্য়াড় আ,লীগ সভাপতি মনজুর আলম জানিয়েছেন, দীর্ঘ এক বছর যাবৎ ধরে সড়কটি বেহাল দশায় পরিণত হয়ে পড়েছে। যাতাযাতে নিদারুণ কষ্ট পাচ্ছে নারী পুরুষ। যানবাহন চলাচলতো দূরের কথা,পায়ে হেঁটে যাওয়া মুসকিল হয়ে পড়ছে।

ব্যবসায়ী বশর কক্সভিউ ডট কম’কে জানান, সড়কের বেহাল দশার কারনে ব্যবসা বাণিজ্য হচ্ছেনা। চলাচলের সড়কটি দ্রুত সংস্কারের দাবী জানান তিনি।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.