এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
ব্যাপক উৎসাহ উদ্দীপনামুখর পরিবেশে ঈদগাঁও রাবার ড্রাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন সম্পন্ন হয়েছে।
বুধবার (১লা ডিসেম্বর) জালালাবাদস্থ রাবার ড্রাম অফিসে সমিতির এ নির্বাচন সকাল ১০টা থেকে শুরু হয়। চলে বিকেল ৩টা পর্যন্ত। ঐদিন সকাল থেকে ভোটারেরা উৎসবমুখর পরিবেশে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে সভাপতি পদে নিবার্চিত হন, জালালাবাদ ইউনিয়ন পরিষদ মেম্বার আরমান উদ্দিন।
সাধারন সম্পাদক নিবার্চিত হলেন, ঈদগাঁও বাজার পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী মিন্টু। এই নিবার্চনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিবার্চিত হয়েছেন সহ-সভাপতি আবদুল বাসেত (বাঁচা মিয়া), কোষাধক্ষ্য মোহাম্মদ সোলাইমান সহ ৪জন মহিলা সদস্যা। সাধারণ সদস্য পদে নিবার্চিত হলেন, আয়াতুল আলম ছোট্টু, মোহাম্মদ নুরুল আলম, হারুনর রশিদ এবং ফোরকান।
উপজেলা সমবায় অফিসার নিবার্চনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন। এই উৎসবমুখর নিবার্চনে আইন-শৃঙ্খলা বাহিনী, সংবাদকর্মীসহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার উপস্থিত ছিলেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.