সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগাও বাসষ্টেশন দু’দফায় একই মুদি দোকান চুরি : নগদ টাকা ও মালামাল লুট

ঈদগাও বাসষ্টেশন দু’দফায় একই মুদি দোকান চুরি : নগদ টাকা ও মালামাল লুট

ঈদগাও বাসষ্টেশন দু’দফায় একই মুদি দোকান চুরি : নগদ টাকা ও মালামাল লুট

এম আবুহেনা সাগর; ঈদগাও :

কক্সবাজার সদরের ঈদগাও বাসষ্টেশন দু’দফায় একই মুদি দোকান চুরি করে নগদ টাকা ও মালামাল লুট করার খবর পাওয়া যায়।

জানা যায়, ২১ ও ২২ আগষ্ট গভীর রাতে সংঘবদ্ধ চোরদল ঈদগাও বাসষ্টেশনের দরগাহ গেইটের হাজী আবছার ষ্টোরের পার্শ্ববর্তী পল্লী চিকিৎসক আবদু ছালামের দোকানের পেছনের ভেন্টিনার ভেঙ্গে চোরেরা প্রবেশ করে আবছারের মুদি দোকানে। সেখান থেকে ২১ আগষ্ট দোকানের ক্যাশ ভেঙ্গে নগদ ১৬ হাজার টাকা এবং দোকানের প্রয়োজনীয় মালামাল ও ২২ আগষ্ট একই দোকান থেকে দামী একটি মোবাইল, ঘড়ি ও কিছু টাকা নিয়ে চম্পট দেয় চোরদল। সেই সাথে দোকানে লুটপাট চালায়।

এ বিষয়ে আবছারের সাথে কথা হলে তিনি তার মুদি দোকানে দু দফে চুরির ঘটনায় মর্মাহত হয়ে পড়েন।

Share

Leave a Reply

x

Check Also

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

—V প্রেস বিজ্ঞপ্তি :কক্সবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসের ...

Portrait of a professional, showcasing contact details and role information.