সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শিক্ষা-দিক্ষা / ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের’ ৯০ ব্যাচের বণাঢ্য পূর্নমিলনী উৎসব ২৫ জানুয়ারী

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের’ ৯০ ব্যাচের বণাঢ্য পূর্নমিলনী উৎসব ২৫ জানুয়ারী

এম আবুহেনা সাগর; ঈদগাঁও :

কক্সবাজার জেলা সদরের বৃহত্তর ঈদগাঁওর একমাত্র প্রাচীন ও ঐতিহ্যবাহী মাধ্যমিক শিক্ষা প্রতিষ্টান ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১৯৯০ সালের প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে পূর্নমিলনী এবং মিলন মেলা উৎসব আগামী ২৫ জানুয়ারী দিনব্যাপী অনুষ্টিত হতে যাচ্ছে। ঐদিন ঈদগাহ ফরিদ আহমদ বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাসে মিলন মেলা উৎসবে প্রধান অতিথি হিসেবে থাকবেন, জেলা পরিষদের চেয়ারম্যান খাঁন বাহাদুর মোস্তাক আহমদ চৌধুরী।

বিশেষ অতিথি থাকবেন, সদর রামু আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল, সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজল, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্নেল (অব:) ফোরকান আহমদ ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।

দিনব্যাপী এ বনাঢ্য উৎসবে সকাল ৯টায় পবিত্র কোরআন তেলোয়াত ও গীতা পাঠ, সাড়ে ৯টায় স্ব পরিবারে উপস্থিতি ফুলেল বরন, সকাল ১০ টায় প্রাক্তন শিক্ষক মহোদয়গণকে বরণ, সাড়ে ১০টায় সম্মানিত অতিথিগণকে বরণ, সাড়ে ১১টায় স্থৃতিচারন,সাড়ে ১২টায় জুমার নামাজের বিরতি, দুপুর ২টায় প্রীতিভোজ, ৩টায় র্যাফেল ড্র ও কুপন বিক্রি, ৪টায় আসর নামাজ বিরতি, বিকেল সাড়ে ৪টায় বিজয়ীদের পুরুস্কার বিতরণ, সন্ধ্যা ৬টায় মাহরিবের নামাজ বিরতি, সাড়ে ৬টায় সাংস্কৃতিক সন্ধ্যা ও রাত ১০টায় সফল অনুষ্টানের সমাপ্তি ঘোষণ করা হবে এমনটি জানিয়েছেন সভাপতি মুফিজুর রহমান মুফিজ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান।

Share

Leave a Reply

x

Check Also

ঈদগাঁওতে মারকাজুল হুদা দারুত তাহফিজ মডেল মাদ্রাসায় ছবক অনুষ্ঠান সম্পন্ন 

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : কক্সবাজারের ঈদগাঁওর স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মারকাজুল হুদা দারুত ...

Portrait of a professional, showcasing contact details and role information.