
ফাইল ফটো
নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও :
জেলা সদরের ঐতিহ্যময় বিদ্যাপীঠ ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের (হিসাব বিজ্ঞান বিভাগ)র সিনিয়র শিক্ষক মরহুম মোহাম্মদ রশিদের স্মরণ সভা ও দোয়া মাহফিল ১৪ জুলাই অনুষ্টিত হতে যাচ্ছে। পোকখালী ইউনিয়নের এ কৃতি সন্তানের স্মরণে নিরক্ষরমুক্ত পোকখালী শিক্ষা উন্নয়ন পরিষদের উদ্যেগে আইডিয়ার স্কুল প্রাঙ্গণে বিকাল ৩ টায় দোয়া মাহফিল ও স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন- কক্সবাজারের (শিক্ষা ও আইসিটি) অতিরিক্ত জেলা প্রশাসক মাহীদুর রহমান।
প্রধান আলোচক হিসাবে উপস্থিত থাকবেন- ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদুল জান্নাত। বিশেষ অতিথি হিসাবে থাকবেন- জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী, পোকখালী ইউপি চেয়ারম্যান রফিক আহমদ, জালালাবাদ ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, ঈদগাঁও ইউপি চেয়ারম্যান সৈয়দ আলম, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান নুর ছিদ্দিক, ইসলামপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম, জাতীয় মানবাধিকার কাউন্সিল সদর উপজেলার সাধারণ সম্পাদক এড.একরামুল হুদা। এ সভায় সভাপতিত্ব করবেন অত্র পরিষদের চেয়ারম্যান এড. রফিকুল ইসলাম।
উল্লেখ্য যে, গত ৮ জুলাই (শনিবার) রাত আনুমানিক একটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ঈদগাঁওর একটি বেসরকারী হাসপাতালে প্রিয় শিক্ষক রশিদ শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তিনি ইউনিয়নের পূর্ব পোকখালী ছড়াখাল নিবাসী মরহুম মমতাজ মিস্ত্রির দ্বিতীয় পুত্র বলে জানা যায়। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক এবং মৃত্যুর আগ মুহুর্ত পর্যন্ত ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসাবে কর্মরত ছিল।
এদিকে মরহুম শ্রদ্ধেয় শিক্ষাগুরুর মৃত্যুতে পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন- ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০০২ সালের পরীক্ষার্থীদের পক্ষে ছাত্রনেতা নওশাদ মাহমুদ, ব্যবসায়ী মুফিজ উদ্দিন, আবদুল গফুর, ক্রীড়াবিদ মিজানুর রহমান, হারুনর রশিদ, সংবাদকর্মী এম আবু হেনা সাগর, শিক্ষক সিরাজুল ইসলাম, আনিস, কায়ুম ও প্রবাসী মিজানুর রহমান সহ দূরদূরান্তে ছড়িয়ে ছিড়িয়ে থাকা বন্ধুরা।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.