সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / শিক্ষা-দিক্ষা / ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন

ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের বিদায় সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক; ঈদগাঁও :

কক্সবাজার সদর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও বিদ্যালয়ের নবাগত শিক্ষার্থী দের নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

২৩ জানুযারী সকাল দশটায় বিদ্যালয় প্রাঙ্গনে প্রতিষ্ঠাতা ও সভাপতি কামরুল হক চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষক নুরুল আমিন হেলালীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে:কর্ণেল (অব:) ফোরকার আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জালালাবাদ ইউপি চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা ইমরুল হাসান রাশেদ।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আলহাজ্ব আবদু সালাম, শামিম শহিদ, পোকখালী আ,লীগ সভাপতি মোজাহের আহমদ, স্কুল প্রধান শিক্ষক শহিদুল হক, সহকারী প্রধান শিক্ষক আবছার উদ্দিন, ঈদগাহ রিপোর্টাস সোসাইটির সাবেক সভাপতি এম আবু হেনা সাগরসহ বিদ্যালয় শিক্ষক-শিক্ষিকাসহ শিক্ষার্থীরা। বিদায়ী উপ লক্ষে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায় স্মারক প্রকাশ করা হয়।

Share

Leave a Reply

x

Check Also

ঈদগাঁওতে মারকাজুল হুদা দারুত তাহফিজ মডেল মাদ্রাসায় ছবক অনুষ্ঠান সম্পন্ন 

  এম আবু হেনা সাগর; ঈদগাঁও : কক্সবাজারের ঈদগাঁওর স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মারকাজুল হুদা দারুত ...

Portrait of a professional, showcasing contact details and role information.