
এম আবুহেনা সাগর; ঈদগাঁও :
সারাদেশের ন্যায় জেলা সদরের বৃহত্তর ঈদগাঁও এর একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে নতুন বছরের প্রথম দিন ১লা জানুয়ারী “পাঠ্যপুস্তক উৎসব দিবস ২০১৯” অনুষ্টিত হয়েছে। ঐদিন সকাল ১১টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে পাঠ্যপুস্তক উৎসব দিবস উদ্বোধন করেন, স্কুল পরিচালনা কমিটির দাতা সদস্য বখতিয়ার কামাল চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে ছিলেন,ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আ,লীগ সভাপতি নুর ছিদ্দিক, ঈদগাঁও রিপোটার সোসাইটির সাবেক সভাপতি, কক্সবাজার প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক এম আবুহেনা সাগর, প্রবাসী নুর মোহাম্মদ, নুরু কোম্পানী।
অন্যদের মাঝে অংশ নেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মমতাজ সাঈদা আজিম, হেলাল উদ্দিন, পারভীন আক্তার, নুর জাহান বেগম, সালেহা আক্তার, আহমদ কবির, ফরিদুল আলম, মোস্তাফিজুর রহমান, রাজন আচ্যর্য্য, ছানা উল্লাহ। এ উৎসবে স্কুলের বিভিন্ন শ্রেনীর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.