
ঈদগাহ পথশিশু ব্লাড এসোসিয়েশনের উদ্যোগে রক্ত গ্রুপ নির্ণয় ও ফ্রি চিকিৎসা ক্যাম্পিং
এম আবু হেনা সাগর; ঈদগাঁও :
“যদি প্রস্তুত থাকে দুইজন রক্তদাতা, থাকবে গর্ভবর্তী মায়ের প্রাণের নিশ্চয়তা” এই শ্লোগানকে সামনের রেখে ব্যক্তি সচেতনতা ও সেচ্ছায় রক্তদানে উৎসাহিত করার অভিপ্রায়ে রক্তগ্রুপ নির্ণয় ও ফ্রি চিকিৎসা ক্যাম্পিং কর্মসুচী সম্পন্ন হয়।
মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল ১০টায় ঈদগাহ শাহ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসা হলরুমে সুপার মাওলানা মনছুর আলমের সভাপতিত্বে সংগঠনে আজীবন সদস্য এম আবু হেনা সাগরের পরিচালনায় শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক বক্তব্য রাখে, ঈদগাঁও ভিলেজ ডক্টরস ফোরামে সহ-সভাপতি, মিডওয়াইফারী রেহেনা নোমান কাজল।
এতে স্বাগত বক্তব্য রাখেন- পথশিশু ব্লাড এসো সিয়েশনের প্রতিষ্ঠাতা এডমিন ইমরান তাওহীদ রানা।
উপস্থিত ছিলেন- সাবেক ব্রাক কর্মকতা নোমান, শিক্ষক আবদুল গফুর, সংগঠন আজীবন সদস্য মাহবুবুল আলম মাবু, সদস্য আরাফাত হোসেন, নয়ন, আবদুল্লাহ, ফাহিম, সাগর, রিয়াদ ও হারুনুর রশিদসহ আরো অনেক।
সচেতনমূলক আলোচনা সভা শেষে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনামুখর পরিবেশে ও আগ্রহতার সাথে ছাত্র-ছাত্রীরা তাদের রক্তের গ্রুপ নির্ণয় করার পাশাপাশি গ্রুপ কার্ডে সংরক্ষণ করেন।
উল্লেখ্য, এই সংগঠন তিন বছর ধরে মুর্মুষূ রোগীদেরকে রক্তদানসহ নানান সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত হয়ে সাংগঠনিক কার্যক্রমকে একধাপ এগিয়ে নিয়েছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.