
হামিদুল হক; ঈদগড় :
নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে না ফেরার দেশে চলে গেছেন কক্সবাজার রামু উপজেলার ঈদগড়ের উত্তর মোঃ শরীফ পাড়ার মরিয়ম বিবি (১২) নামের এক স্কুল ছাত্রী। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) আসরের নামাজের পরে নিজ ঘরে এই ঘটনা ঘটে।
মরিয়ম বিবি ঈদগড় আমির মোহাম্মদ বদি উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া ছাত্রী ও উত্তর মোঃ শরীফ পাড়ার স্থানীয় বাসিন্দা ছৈয়দ কাশেমের মেয়ে।
আত্মহত্যা করা মরিয়ম বিবির বড় বোন রুনা জানান, মঙ্গলবার সকালে আমার বোন স্কুলে যায়, স্কুল থেকে ফিরে ঘরে আসলে সবার অজান্তে নিজরুমে ঢুকে বাড়ির তীরের সাথে ওড়না পেছিয়ে আত্মহত্যা করেন।
রামু থানার এএসআই মোর্শেদ আলম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, মেয়েটি বাবার সাথে অভিমান করে আত্মহত্যা করেছে। বিষয়টি রামু থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের কে অবহিত করা হয়েছে। পাশাপাশি মা বাবা এবিষয়ে কারো বিরুদ্ধে অভিযোগ নেই বলে জানান।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.