সাম্প্রতিক....
Home / প্রচ্ছদ / অপরাধ ও আইন / ঈদগড়ে ছেলে ধরা গুজবে কান না দেওয়ার অনুরোধ

ঈদগড়ে ছেলে ধরা গুজবে কান না দেওয়ার অনুরোধ

হামিদুল হক; ঈদগড় :

কক্সবাজার জেলার ঈদগড়ে জনসাধারণের মাঝে ছেলে ধরা গুজব আতংকে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন পুলিশ কর্মকর্তা মোরশেদ আলম।

ঈদগড় পুলিশ ক্যাম্প ইনচার্জ মোরশেদ আলম বিভিন্ন এলাকায় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্রিফিংকালে এলাকাবাসীর সকলের উদ্দেশ্যে তিনি জোরদাবী জানিয়ে বলেন- আপনারা কোন রকম গুজবে কান দিবেন না। আমরা আপনাদের সেবায়, আপনাদের নিরাপত্তায় সদা-সর্বদা সজাগ রয়েছি। গত কিছু দিনে যেকয়টি ছেলে ধরা সন্দেহে অভিযোগ উঠেছে তার কোনটির বিন্দুমাত্র ভিত্তি নেই। ঘটনা ঘটেছে একরকম আওয়াজ হচ্ছে ভিন্ন রকম। ভিন্ন রকম আওয়াজে আপনারা কেউ কান দিবেন না।

এ ব্যাপারে সর্বস্তরের লোকজনকে সতর্ক করবার জন্যে মসজিদ,মন্দিরে জনসমাগম স্থানে, হাটে-বাজারে, ঘাটে বিশেষভাবে ব্রিফিং করা হচ্ছে। এ গুজবটি একটি ভিত্তিহীন আওয়াজের অংশ মাত্র। আর কেউ যদি অযথা এরকম অপপ্রচারের সাথে লিপ্ত থাকে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একটি অতি উৎসাহী মহল সমাজের নিরাপদ, শান্তপ্রিয় মানুষদের মাঝে ভীতি জড়ানোর জন্যে উঠেপড়ে লেগে আছে, ঐ গুজবের কাহিনী ঐ বিশেষ মহলের একটি পায়তারা মাত্র। এধরণের ঘটনা কোথায় ঘটেনি, যেসব আওয়াজ হচ্ছে তা মূলত ছেলেধরার, গলা কাটার সাথে কোন সম্পর্ক নেই। আর কাউকে সন্দেহ হলে সাথে সাথে পুলিশকে অবহিত করার অনুরোধ জানান তিনি।

Share

Leave a Reply

x

Check Also

ইসলামপুরে তুচ্ছ ঘটনায় যুবককে ছুরিকাঘাত

  নিজস্ব প্রতিনিধি; ঈদগাঁও : কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নুর ...

Portrait of a professional, showcasing contact details and role information.