
হামিদুল হক; ঈদগড় :
নিয়মনীতি ও প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা ছাড়াই কক্সবাজার জেলার ঈদগড়ে মুদি দোকানসহ বিভিন্ন দোকানে অবাধে বিক্রি হচ্ছে তরলকৃত রান্নার কাজে ব্যবহৃত পেট্রোলিয়াম বা এলপিজি সিলিন্ডার গ্যাস।
সরজমিনে দেখা যায়, ঈদগড়ের অধিকাংশ এসব দোকানীর এলপি গ্যাস বিক্রয়ের অনুমোদন নেই। আইন-কানুন না মেনে শুধুমাত্র ট্রেডলাইসেন্স নিয়েই ঝুকিপূর্ণ এ জ্বালানীর ব্যবসা চলছে অহরহ। কোন দোকানেই অগ্নিনির্বাপক যন্ত্রের সন্ধান পাওয়া যায়নি। বড় কোন দুর্ঘটনা ঘটলে জানা নেই প্রতিকারের ব্যবস্থা। ঝুকিপূর্ণ এ ব্যবসার কারণে দুর্ঘটনার আশংকা রয়েছে। সিলিন্ডার গ্যাস বিক্রয়ের জন্য ব্যবসায়ীদের সংরক্ষণ রুমের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ ছাড়াও ট্রেড লাইসেন্স বিস্পুরক অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস থেকে অনুমোদন নিতে হয়। কিন্তু অধিকাংশ দোকানে নেই প্রয়োজনীয় কাগজপত্রাদি। তথাপি চালাচ্ছে বাণিজ্য।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনেরও নেই তেমন কোন কার্যকরী নজরদারী। এ ধরণের পণ্য সংরক্ষণের জন্য বিশেষ গুদাম ঘরের প্রয়োজন হয়। তা না হলে সিলিন্ডার থেকে গ্যাস বের হয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে। সরকারি আইনুযায়ী যে কোন ব্যবসায়ীর নূন্যতম দুই বৎসর এবং অনাধিক পাঁচ বৎসরের জেল এবং ৫০ হাজার টাকা দন্ডের বিধানও রয়েছে। তবে অধিকাংশ দোকানীর এলপি গ্যাস বিক্রির অনুমোদন নেই। এতে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ।
এছাড়াও এ সব দোকানে বিভিন্ন সাইজের এলপি গ্যাস সিলিন্ডারের মূল্য তালিকাও নেই। দোকানীদের অনেকেই জানে না এলপি গ্যাস ব্যবহারের নিয়ম-কানুন। বাসা-বাড়িসহ হোটেল, চায়ের দোকানে জ্বালানী গ্যাসের চাহিদা বাড়ছে। এ চাহিদাকে সামনে রেখে সস্তায় নিম্নমানের রেগুলেটর গ্যাস সরবরাহ পাইপ ও অনুমোদনহীন বিভিন্ন কোম্পানীর ঝুকিপূর্ণ চুলা বিক্রির হিড়িক পড়েছে এলাকার সর্বত্র।
সুযোগ সন্ধানী ব্যবসায়ীরা নামমাত্র ট্রেড লাইসেন্স দিয়েই যথাযথ প্রতিষ্ঠানের অনুমোদন না নিয়েই যেখানে-সেখানে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির ব্যবসা শুরু করেছে বিষ্পোরক অধিদপ্তরের অনুমোদন ছাড়াই। খুচরা এলপি গ্যাস বিক্রিতাদের সঙ্গে কথা বললে জানা যায়, তাহাদের বেশির ভাগই আইনগত বাধ্যবাদকতা সম্পর্কে অবগত। তার পরও তদারকির অভাবে ঝুকি জেনেও তারা সনদ ও অগ্নিনির্বাপক পূর্ণ ব্যবস্থা ছাড়াই ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
coxview.net Bangla News Portal with Objectivity to spread worldwide "In Search of Truth at Every Moment"


You must be logged in to post a comment.